| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় বহুপ্রত্যাশিত লকডাউন কার্যকর হচ্ছে রাত থেকে

কুষ্টিয়ায় বহুপ্রত্যাশিত লকডাউন কার্যকর হচ্ছে রাত থেকে

স্বাধীনতা ডেক্স:
কুষ্টিয়ায় বহুপ্রত্যাশিত লকডাউন কার্যকর হচ্ছে রাত থেকে। অাজ ২০ শে জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে এ লকডাউন। কুষ্টিয়ার ৬ উপজেলা ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর, কুষ্টিয়া সদর, কুমারখালি, খোকসা এর অাওতায় থাকবে।
হঠাৎ করেই ভয়াবহ রূপ ধারণ করে কুষ্টিয়ার করোনা পরিস্থিতি। বাড়তে থাকে অাক্রান্ত এবং মৃত্যর সংখ্যা। সাংবাদিক মহল সহ বিভিন্ন মহল থেকে লকডাউনের দাবী উঠতে থাকে। কুষ্টিয়া করোনা প্রতিরোধ কমিটি বারবার মিটিং করে কঠোর বিধি নিষেধ জারী করে। মাঠে নেমে অাসে কুষ্টিয়ার প্রশাসন। সর্বাত্বক কার্য়কর করেন বিধি নিষেধ। এতেও করোনা ভয়াবহ রুপ ধারন করলে জরুরী মিটিং ডেকে প্রশাসন সিদ্ধান্ত নেয় কঠোর লকডাউনের। অাজ গন বিজ্ঞপ্তি জারী করে কুষ্টিয়া প্রশাসন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম জনগন কে করোনা মোকাবিলায় সর্তক থেকে পাশে থাকার অাহবান জানিয়ে দৈমিক স্বাধীনতা কে জানিয়েছেন, ৭ দিনের কঠোর লকডাউন শুরু হলো। এ ছাড়া অাপাতত কোন উপায় নেই। সকলের সহযোগিতা প্রয়োজন। লকডাউনে সব বন্ধ থাকবে। শুধুমাত্র কৃষি উপকরণ, খাদ্য দ্রব্য পরিবহন, জরুরী সেবা গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ডাক্তার, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা চলাচল করতে পারবেন। এসময়ে কঠোর অবস্থানে থাকবে পুলিশসহ স্থানীয় প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024