১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় বসতঘর নির্মাণ দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

কুষ্টিয়ায় বসতঘর নির্মাণ দ্বন্দ্বে প্রাণ গেল যুবকের

শাহীন আলম লিটন, কুষ্টিয়া, ২৪ এপ্রিল:
কুষ্টিয়ার খোকসায় বসতঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আসাদ (২৭) মারা গেছেন।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আসাদ ওই এলাকার মামুদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জয়ন্তী হাজরা গ্রামে বসত ঘর নির্মাণকে কেন্দ্র করে আবু খান ও বিশু খানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা দুজন আপন ভাই। শুক্রবার দুপুরে একই গ্রামে আবু খানের শ্বশুর বাড়িতে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে হামলা-পাল্টা হামলায় কমপক্ষে আটজন আহত হন। গুরুতর আহত আসাদ ও বিশুসহ ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে আসাদ মারা যান।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024