১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত- ৪

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত- ৪

রিপন অাহমেদ :
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৪জন নিহত হয়েছে। এছাড়া এক নারীসহ ২জন আহত হয়েছেন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দৌলতপুর উপজেলার দৌলতপুর ও আড়িয়া ইউনিয়নে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ ও হাসপাতাল সুত্রে এ তথ্য জানা যায়।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার চর দৌলতপুর ইউনিয়নের চক দৌলতপুর এলাকার নাহারুল ইসলাম (৫২), আড়িয়া ইউনিয়নের শেনপাড়া এলাকার কৃষক ইরাজুল ইসলাম (৪৮), দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনা পাড়া এলাকার আবু জেহেল এর ছেলে কামাল হোসেন (৩০), একই এলাকার নুরুর ছেলে মহিবুল ইসলাম (২৮)।
বজ্রপাতে মিরপুর ও দৌলতপুর উপজেলায় আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলেন- দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকার বজ্রপাতে সদ্য নিহত নাহারুল ইসলামের স্ত্রী কমলা খাতুন (৪৫) ও মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আতিয়ার মন্ডল (৫৫)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হালকা বৃষ্টি হওয়ার সময় ঐ কৃষক নাহারুল ইসলাম গবাদীপশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। তার স্ত্রী কমলা খাতুন আকাশে বিজলী চমকাতে দেখে নাহারুল ইসলামকে বাড়ী ফিরে আসার জন্য ডাকতে যান। হঠাৎ বজ্রপাতে স্বামী ও স্ত্রী দুজনই মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা দেখে তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহারুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এদিকে নাহারুলের স্ত্রী কমলা খাতুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসকরা বলেও জানান ওসি।
অপরদিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া শাম্মি আক্তার জানান, বিকেলে বজ্রপাতে গুরুত্বর আহত অবস্থায় মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আতিয়ার মন্ডল মন্ডলকে নিয়ে আসে স্থানীয়রা। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি আরো বলেন, সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাতে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনা পাড়া এলাকার আবু জেহেল এর ছেলে কামাল হোসেন (৩০), একই এলাকার নুরুর ছেলে মহিবুল ইসলাম (২৮) কে নিয়ে আসা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের দুজনের মৃত্যু হয়।
অপরদিকে আড়িয়া ইউনিয়নের শেনপাড়া এলাকার কৃষক ইরাজুল ইসলাম (৪৮) বিকেলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত অবস্থায় পড়ে ছিলো বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024