১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় পৃথক মামলায় ২ জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় পৃথক মামলায় ২ জনের কারাদণ্ড

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার দৌলতপুর থানায় দায়ের করা পৃথক মামলায় একজনের যাবজ্জীবন ও অপর এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এরমধ্যে শিশু ধর্ষণ মামলায় জনি (৩৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা এবং অস্ত্র মামলায় লিটন (২৮) নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা ও দায়রা বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম পৃথক আদালতে আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দনণ্ডপ্রাপ্ত আসামী মো. জনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর ভাঙ্গাপাড়া গ্রামের হাফিজুল প্রামানিকের ছেলে এবং ১০বছরের দণ্ডপ্রাপ্ত আসামী লিটন একই উপজেলা ও ইউনিয়নের বাহিরমাদী পূর্বপাড়া গ্রামের মকবুল সরদারের ছেলে। পরে পুলিশ প্রহরায় আসামীদের কারাগারে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024