১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৩৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় পাখি ভ্যানের ধাক্কায় এক শিশু মারা গেছে

কুষ্টিয়ায় পাখি ভ্যানের ধাক্কায় এক শিশু মারা গেছে

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত পাখি ভ্যানের ধাক্কায় রাইসা (৪) নামে এক শিশু মারা গেছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আলম খার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। শিশু রাইসা সন্তোষপুর গ্রামের ওসমান খানের মেয়ে।

শিশুটির দাদি আছিয়া খাতুন বলেন, সকাল ৯টার দিকে রাইসা তার মা লিমা খাতুনের কাছ থেকে টাকা নিয়ে আলম খার দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। ভ্যানের আঘাতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা আহতাবস্থায় রাইসাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন সোহাগ তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ দেওয়া হলে মামলা হিসেবে গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024