১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ,বাস খুলে দেওয়ার দাবি

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ,বাস খুলে দেওয়ার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি :
তিন দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার বেলা সাড়ে ১০টায় শহরের মজমপুর গেট এলাকায় এ কর্মসুচী পালন করেন শ্রমিকরা। সমাবেশে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনে বাস চালু, শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান ও ১০ টাকা কেজি দরে চাল সরবরাহের দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।

সমাবেশে শ্রমিকরা বলেন, প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস। এতে করে তারা কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও সেই ভাবে খাদ্য সহায়তা করেননি। আর সামান্য পরিমাণ খাবার দিয়ে আমাদের দু দিনও চলবে না। বরং বাস খুলে দিলে আবারও গাড়ি চালিয়ে খেয়ে বাঁচতে পারবো।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন,দীর্ঘদিন গাড়িঘোড়া বন্ধ থাকার প্রভাবে না খেয়ে দিন কাটছে অনেক শ্রমিকের। জেলা প্রশাসনও খাদ্য সহায়তা দেয়নি তেমন একটা। পরে তারা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। শ্রমিকদের শান্ত করে বাড়ি ফেরানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024