১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর এক শিশুর লাশ উদ্ধার, আটক-১

কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর এক শিশুর লাশ উদ্ধার, আটক-১

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর রান্না ঘরের মেঝে খুঁড়ে আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার দাড়পাড়া গ্রামে ছপের মাল নামে এক ব‌্যক্তির রান্না ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু দৌলতপুর উপজেলার দাড়পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল ৯টা থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ছপের মালের রান্নাঘর ঘর থেকে লাশের দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুতে রান্না শিশুর বস্তাবন্দি লাশ তুলে আবারও মাটি চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ খবর দেয়। দৌলতপুর থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে এবং কোহিনুরকে আটক করে।

এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ‌্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024