১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

কুষ্টিয়ায় নবজাতককে হাসপাতালে রেখে পালালেন মা

কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতক ইউনিটে এক শিশুকে রেখে উধাও হয়ে গেছেন মা। শিশুটি বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়,গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) রিনি খাতুন নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই নরমাল ডেলিভারী মাধ্যমে তাঁর একটি পুত্র সন্তানের জন্ম হয়।
শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া হয়। মা ও শিশু দুজন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাম-প্রকাশ না করার শর্তে হাসপাতালের নবজাতক ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রিনি খাতুন ভর্তির সময় তার গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকা। স্বামীর নাম ওই ঠিকানায় দেওয়া হয়েছে মোমিন। ঠিকানাটি সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে রিনি খাতুন এক প্রবাসীর স্ত্রী। তিনি লোকলজ্জার ভয়ে এমন কান্ড ঘটিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করে জানান,ওই শিশুটি এখন সুস্থ রয়েছে। তাকে হাসপাতালের ইস্কেনো ওয়ার্ডে রাখা হয়েছে। তবে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তাঁরায় বিষয়টি দেখছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024