কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় জহির উদ্দিন শেখ (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মিরপুর পৌর সভার পশুহাটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন শেখ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পাচু শেখের ছেলে।
৭ ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম জানান, মিরপুর বাজার থেকে পশু হাটের মধ্যে দিয়ে জহির উদ্দিন হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে একটি খালি ট্রাক পিঁছন দিকে নেওয়ার সময় ট্রাকের পিঁছনে থাকা পথচারী জহির উদ্দিনকে চাঁপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।