| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ছেলের মৃত্যু, বাবার অবস্থাও আশঙ্কাজনক

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ছেলের মৃত্যু, বাবার অবস্থাও আশঙ্কাজনক

শাহীন আলম লিটন, কুষ্টিয়া

কুষ্টিয়া শহরতলীর বটতৈল এলাকায় ট্রাকচাপায় মেহেদী হাসান শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা শরিফ উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শান্তর বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে। তারা বাবা-ছেলে দুজনেইবটতৈল এলাকার কেএনবি এগ্রো ইন্ড্রাস্ট্রিজে চাকরি করেন। স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কেএনবি এগ্রো ইন্ড্রাস্ট্রিজে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে একটি দ্রুততগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শরিফ উদ্দিনকেকুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদী হাসান শান্ত ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার বাবা শরিফ উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024