| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় জাল দলিলসহ দুইজন আটক

কুষ্টিয়ায় জাল দলিলসহ দুইজন আটক

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় দলিল জালিয়াত চক্রের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আটটি জাল দলিল জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার শিবপুর গ্রামের সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক দেলোয়ার হোসেন (৬৭) এবং তার সহকারী শিপন (২২)। কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লিপন জানান, বিকেলে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে দলিল লেখক দেলোয়ার হোসেনের ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় কুষ্টিয়া শহরসহ বিভিন্ন মৌজার জমি কেনা-বেচায় দাতা-গ্রহিতার মধ্যে হস্তান্তর সম্পাদিত আটটি জাল দলিলসহ দেলোয়ার ও তার সহযোগীকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ চক্রের মূলহোতা বা এতে আরও কেউ জড়িত আছে কিনা, সে ব্যাপারে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আটক দু’জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগে মামলা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024