| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়ায় চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর জাল ভিজিডি কার্ডের মাধ্যমে চাল আত্মসাৎ মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের (দৌলতপুর) হাকিম এনামুল হক এই আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার আদালতের বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন। আদেশের পরে আজ ওই মামলায় জামিনের জন্য আবেদন করেন জামিরুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ওই ইউনিয়নের বাসিন্দা রুবিনা খাতুনের ভোটার আইডি কার্ড ব্যবহার করে তার (রুবিনা) নামে একটি ভিজিডি কার্ড তৈরি করেন। ওই চেয়ারম্যান রুবিনার ভিজিডি কার্ডের বিপরীতে ২০১৯-২০ বরাদ্দ হওয়ায় সরকারি চাল আত্মসাৎ করেন।রুবিনা এ ব্যাপারে কিছুই জানতেন না। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে রুবিনা খাতুন সংশ্লিষ্ট অফিসে গিয়ে জানতে পারেন তার নামে ২০১৯-২০ অর্থ বছরের ভিজিডি কার্ড রয়েছে। সেই কার্ডে নিয়মিত চাল উত্তোলন হয়ে আসছে। তার কার্ড নম্বর ৫১।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর পক্ষে তার ভাই মুন্না মঙ্গলবার (১৭ নভেম্বর) চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে এজাহারভুক্ত করার জন্য দৌলতপুর থানার ওসিকে নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024