১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:০০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় কার্যক্রম শুরু

কুষ্টিয়ায় ওএমএস কার্যক্রমের চাল বিক্রয় কার্যক্রম শুরু

কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়ায় খাদ্য অধিদপ্তরের আওতায় জেলা শহর ও উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রমের ৩০ টাকা কেজি দরে মাথা পিছু ৫ কেজি করে চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া ডিলার পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মো: ফিরোজ আল মাহমুদ ও কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর মো: সোহেল রানা আশা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, কুষ্টিয়া জেলায় ২৫ জন ডিলারের মাধ্যমে ওএমএসের ৫ কেজি করে চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
আর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে জেলার প্রায় ৯০ হাজার টিসিবির ভোক্তারা মাসে দুইবার ৩০ টাকা কেজি দরে ৫ কজি করে ১০ কেজি চাল ক্রয় করতে পারবেন। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে ৪২৯৯৭ জন ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল ক্রয়ের সুযোগ পাবেন। সব মিলিয়ে জেলার ২ লাখ ২৭ হাজার মানুষ সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত তিন মাস এই সুযোগ পাবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024