| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় উপ-নির্বাচনসহ ৪টিতে নৌকার জয়, স্বতন্ত্র ১

কুষ্টিয়ায় উপ-নির্বাচনসহ ৪টিতে নৌকার জয়, স্বতন্ত্র ১

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথী বাবুল আখতার জয় লাভ করেছেন। সেই সাথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল, চিথলিয়া, সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী এবং কাঞ্চনপুর ইউনিয়নে স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী জয় লাভ করেছেন।
বুধবার (০২ নভেম্বর) এক যোগে উক্ত নির্বাচনী এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এ বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে স্ব-স্ব রির্টানিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথী বাবুল আখতার ২৬ হাজার ৯শ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ২শ ৭০ ভোট।
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতিকে ৪ হাজার ১শ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল হক সামো ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১শ ৭১ ভোট।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতিকে ৬ হাজার ১শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯শ ৫৩ ভোট।
মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এনামুল হক বাবলু নৌকা প্রতিকে ৫ হাজার ১শ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৩শ ৭৯ ভোট।
ধুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাহাবুর রহমান নৌকা প্রতিকে ৫ হাজার ৩শ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাঃ মাহাবুবুর রহমান আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৭শ ৭১ ভোট।
ইভিএম পদ্ধতিতে একযোগে দিনব্যাপি এ ভোট গ্রহণ কালে কোথাও তেমন কোন অভিযোগ বা অপৃতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরাপেক্ষ করতে নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো। পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন দায়িত্বপালন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024