১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ইটভাটার দেয়ালচাপা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ায় ইটভাটার দেয়ালচাপা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটার দেয়ালচাপায় মদিনা বেগম (৫২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজু (৪৭) নামে এক শ্রমিক আহত হয়েছে।

রবিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক জর্দারপাড়া গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

এই দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার এসআই তপন জানান, সোনাইকান্দি জর্দারপাড়া গ্রামে শহিদুল ইসলাম ওলি’র ইটভাটায় কাজ করা অবস্থায় ইটভাটার দেওয়াল ধ্বসে মদিনা বেগম নামে এক শ্রমিক চাপা পড়ে। তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় চকদৌলতপুর গ্রামের মিজু নামে এক শ্রমিক আহত হলে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024