| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ায় আগুনে পুড়ে কৃষকের গবাদি পশুর মৃত্যু সহ ৩টি ঘর ভষ্মিভূত

কুষ্টিয়ায় আগুনে পুড়ে কৃষকের গবাদি পশুর মৃত্যু সহ ৩টি ঘর ভষ্মিভূত

অধ্যাপক ফারুক হোসেন, কুষ্টিয়া :
কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে গবাদি পশু সহ কৃষকের ৩টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামে রান্নঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে এ ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, কৃষক শহিদুল ইসলামের রান্নাঘরে চুলা থেকে অগ্নিকান্ড ঘটলে মুহুর্তের মধ্যে আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও কৃষকের পোষা একটি গরু আগুনে পুড়ে মারা যায় এবং ৩টি ঘর ও ঘরে থাকা খাদ্য শস্য, নগদ টাকা ও আসবাবপত্র সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়। বর্তমানে ওই কৃষক পরিবার খোলা আকাশের নীচে রয়েছে। এর আগে মঙ্গলবার রাতে বাগোয়ান হিসনাপাড়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে কৃষক ফুলচাঁদ মন্ডলের বাড়ির ৩টি ঘর পুড়ে গেছে। একইদিন রাতে আমদহ এক কৃষকের তামাক ঘরে পুড়ে গেছে। দৌলতপুরে প্রতিদিনই আগুনে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক সহ সর্বসাধারণ। ফায়ার সার্ভিস না থাকার কারনে ক্ষতির পরিমানটা বেড়েই চলেছে বলে ভূক্তভোগীদের দাবী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024