| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধূ হত্যার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধূ হত্যার অভিযোগ


ভেড়ামারা প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরের পৌর এলাকায় দুই সন্তানের জননী সানজিদা খাতুনের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদার মা-বাবার অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে তার স্বামী ও শশুরবাড়ির লোকজন সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘড়ের ডাবের সাথে লাশ ঝুলিয়ে রাখে।

এই হত্যার সাথে জড়িত সন্দেহে নিহতের শাশুড়ী খাদিজা বেগমকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতান পুরে এই ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি (তদন্ত)আব্দুল আলিম জানান, নিহত সানজিদার বাবা সাইদুল ইসলাম আজ শক্রবার সকালে থানায় অভিযোগ করেন সানজিদাকে তার শুশুর বাড়ীর লোকজন হত্যা করে ঘড়ের ডাবের সাথে ঝুলিয়ে রেখেছে এমন অভিযোগের ভিত্তিত্বে আমরা সানজিদার শশুরবাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছি। এবং এই হত্যার সাথে জড়িত সন্দেহে সানজিদার শাশুড়ী খাদিজা বেগমকে আটক করা হয়েছে।

সানজিদার স্বামী ট্রাক চালক খোকন পলাতক রয়েছে। নিহত সানজিদার বাবা সাইদুল ইসলাম জানান, ৬ বছর আগে সানজিদার সাথে একই গ্রামের ট্রাক চালক খোকনের বিয়ে হওয়ার পর থেকেই তার শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল । সর্বশেষ আজ শুক্রবার সকালে সানজিদাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের ১ লক্ষ টাকা আনতে বলে, সে অপারগতা জানালে সানজিদাকে পিটিয়ে হত্যা করে তার শুশুর বাড়ীর লোকজন। নিহত সানজিদার ৪ বছরের একটি কন্যা ও ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024