আশিক মাহমুদ :
কুষ্টিয়ার প্রথম নারী পাইলট আফ্রিদা নওশীন খান ইলা ভেড়ামারার মেয়ে। তিনি ভেড়ামারার গোডাউন মোড়ে অবস্থিত “স্যামসাং এক্সক্লুসিভ শোরুমের মালিক আফজাল কবীর খান আতার কন্যা। প্রথম মেয়ে পাইলট ভেড়ামারার হওয়ায় আনন্দে ভাসছে ভেড়ামারাবাসী। আফ্রিদা নওশীন খান ইলা ভেড়ামারার আলহেরা একাডেমী থেকে প্রাথমিকের পাঠ শেষ করে উচ্চ শিক্ষা গ্রহন করেন। সম্প্রতি তিনি যোগদান করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট হিসাবে।