১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:২১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে বালি উত্তোলন !! তিন লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে বালি উত্তোলন !! তিন লাখ টাকা জরিমানা

শাহীন আলম লিটন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামের দুই জনকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডিত বালি উত্তোলনকারীরা পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আলী হোসেন শেখ ও মোহন শেখের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  দুপুরে দৌলতপুর  উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু।
তিনি জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় পদ্মা নদীতে বালি ভর্তি নৌকাসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দু’জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুইজনকে দেড় লক্ষ করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024