১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার দুই সংসদ সদস্যের সঙ্গে ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

কুষ্টিয়ার দুই সংসদ সদস্যের সঙ্গে ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

ঢাকা অফিস :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ও কামারুল আরেফিনের সঙ্গে সৌজন সাক্ষাত ও মতবিনিময় করেছেন ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
রাজধানীর বিটিএমসি ভবনে উভয় সংসদ সদস্যকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ হোসেন রাজু, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্ণেল ডাঃ জহিরুল হোসেন নোভেল, কানাডা প্রবাসী আলিম আল রাজী বাবু, বিটিভির সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল ও ডাঃ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ পৃথকভাবে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ভেড়ামারায় গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও শিশুপার্ক নির্মাণসহ বেশকিছু উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে ভেড়ামারা সমিতির সহযোগিতা কামনা করেন।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন জানান, ভেড়ামারা উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলোকে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সমাধান করা হবে।
আগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার, নারায়ণগঞ্জের মদনপুরে ‘শাইরা গার্ডেন রিসোর্ট’ এ ভেড়ামারা সমিতি, ঢাকা’র “ফ্যামিলি ডে” অনুষ্ঠানে উভয় সংসদ সদস্য যোগ দেবেন বলেও জানান
ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024