১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:২২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার গড়াই নদীতে যাত্রীবাহী নৌকাডুবি : শিশু নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে যাত্রীবাহী নৌকাডুবি : শিশু নিখোঁজ

কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়া শহরতলীর বড়বাজার ঘোড়াঘাটে গড়াই নদীতে পারাপারের সময় একটি খেয়া পারাপারকারী নৌকা নদী তীরে ডুবে গেছে। এতে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কুষ্টিয়া ফায়ার সার্ভিস।

নৌকাডুবির সময় গড়াই নদীর ওই স্থানে দুই দিনব্যাপী নৌকাবাইচ চলছিলো। এরমধ্যে বিকাল পৌনে ৬টার দিকে খেয়া পারাপারের সময় প্রায় ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি কয়া প্রান্ত থেকে কুষ্টিয়া প্রান্তে ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়।

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চেয়ারম্যানের আয়োজনে আজ দুপুরে জুম্মার নামাজের পর অর্ধশতাধিক দল নিয়ে নৌকাবাইচ শুরু হয়। এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে লক্ষাধিক দর্শক জড়ো হন। এসময় নৌকা বাইচ দেখতে আসা দর্শক নদী পারাপারের কারনে খেয়া নৌকায় অতিরিক্ত যাত্রীর চাপে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

এ ব্যাপারে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, ডুবতে থাকা এক শিশু, রাব্বানী (৩০) নামের এক যুবক এবং রুমা বেগম (৪১) নামের একনারী কে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে স্থানীয়রা। আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার নাম পরিচয় বলতে পারেন নি কেউ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল অবস্থান করছে। নিখোঁজের তথ্য সঠিক হলে প্রয়োজনে খুলনা থেকে ডুবুরি ডাকা হবে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দুই দিনের এই বাইচ চলাকালে যাত্রী পারাপারের নৌকাটি ডুবে গেলে বাইচ আজকের মতো স্থগিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024