নিজস্ব প্রতিবেদক : মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আপন দুই বোনসহ চার শিক্ষার্থী নিহত হয়।
রবিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুটিপাড়াতে এই দূর্ঘটনা ঘটে৷
এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খোকসা উপজেলা জুড়ে৷ সন্তান হারিয়ে পরিবারগুলা যেনো দিশেহারা।
ইতিমধ্যেই সড়ক দূর্ঘটনার নিহত তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করেছে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সোমবার বিকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম’র নেতৃত্বে জেলা জামায়াতের একটি টিম সমবেদনা জানাতে যায় নিহত পরিবারের কাছে।
সেসময় প্রতিটি পরিবারের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেন জামায়াতের নেতৃবৃন্দ ।
এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা জামাতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পূরন হবার নয়। তবে নিহতের বাবা মা এক প্রকার ভাগ্যবান যে, তাদের সন্তানরা বুকে কোরআন নিয়ে মৃত্যুবরন করেছেন। আমরা আপনাদের ভাই, একটু সমবেদনা জানাতে এসেছি একটু পাশে থাকতে চাই ।
সেসময় নিহত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ তুলেদেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এ কে এম আলী মহসিন,কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কুমারখালী-খোকসার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন প্রমুখ।
এরপর নিহতের পরিবারবর্গ, এবং খোকসা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে যান কবরস্থানে।
কবরস্থানে পৌঁছে নিহত ৪ শিক্ষার্থীর কবর জিয়ারত করেন ।
এছাড়াও নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকার আশ্বাস দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ রফিক উদ্দিন, সোহরাব উদ্দিন, রবিন হোসেন, খোকসা উপজেলার জামায়াতের আমীর নজরুল ইসলাম সেক্রেটারি মাওলানা আইনউদ্দিন সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।