১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ৮:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার খোকসায় ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

খোকসা প্রতিনিধি :

কুষ্টিয়ার খোকসায় ধানক্ষেত থেকে নিখোঁজ হওয়া এক কৃষি মজুরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের শেখপাড়া-ঈশ্বরদী মাঠ থেকে কৃষি মজুর মিরাজ (২৫) নামের ওই ব্যক্তির মৃতদেহটি পুলিশ উদ্ধার করে। এক সন্তানের জনক মিরাজ শেখপাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে।

খোকসা উপজেলার একতারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান ও স্থানীয়রা জানান, কৃষি মজুর মিরাজ গ্রামের কৃষক সোনাই সরদারের ৭ কাঠা ধানের জমি নিরানোর (আগাছা পরিস্কার) জন্য ঠিকা কাজ নেন। শনিবার বিকালে তিনি ওই জমিতে কাজ করতে যান। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুজি শুরু করে। রবিবার ভোরে ওই মজুরের বাবা সিরাজ ছেলের সন্ধানে সোনাই সরদারের জমিতে যান। তিনি ওই জমিতে মিরাজের নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মিরাজের স্ত্রী স্বপ্না খাতুন শোকে পাথর হয়ে গেছেন। অন্য ঘরে বিলাপ করছিল মা ফুলমতি। তাঁরা দাবি করেন, মিরাজের কোন শত্রু নাই। শনিবার বিকালে অন্য এক কৃষকের জমি থেকে কাজ শেষ করে সে বাড়ি ফিরে আসে। পরে আবার সোনাই সরদারের জমিতে কাজে যায়। সন্ধ্যায় বাজার করে বাড়ি ফেরার কথা ছিল। ছেলে না ফেরায় তারা বসোয়া বাজারসহ বিভিন্ন যায়গায় খোঁজাখুজি করেন। এবং  তার কাছে থাকা মোবাইল ফোনে কল দেওয়া হলেও সরারাত ফোন বেজেছে কিন্তু কল রিসিভ হয়নি। সকালে ওই জমিতে তার মৃতদেহ পাওয়া যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকান্ড কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024