১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৩:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার খাজানগরে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ! ধামাচাপা দেওয়ার চেষ্টা !!

কুষ্টিয়ার খাজানগরে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ! ধামাচাপা দেওয়ার চেষ্টা !!

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তরপাড়ায় সৎ বাবা তোতা (৪৫) এর বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৬ আগষ্ট দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

এদিকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে হযরত নামের এক ব্যক্তি। পেশায় তিনি ড্রাইভার হলেও এলাকাবাসীরা জানিয়েছেন হযরত মূলত মাদক ব্যবসায়ী। তিনি নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসাবে পরিচয় দিয়ে থাকেন। তাছাড়া এই হযরতের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন মানুষের অপকর্ম ধামাচাপা দেওয়ারও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, বড় মেয়ে সন্তান সম্ভাবা হওয়ায় তার বাচ্চা ভেলিভারি করানোর জন্য গত ১৪ আগষ্ট মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। তিনিও মেয়ের দেখাশোনা করার জন্য কয়েকদিন হাসপাতালেই ছিলেন। পরবর্তীতে তিনি মেয়ে নাতিন সহ বাড়িতে ফিরে জানতে পারেন তার বর্তমান স্বামী তোতা তার মেঝ মেয়েকে ১৬ তারিখ দিবাগত রাতে ধর্ষণ করেন। বাড়িতে কেউ না থাকায় সে এই ন্যাক্কারজনক কাজটি করার সুযোগ পেয়েছে।
এরপর থেকেই তার বর্তমান স্বামী তোতার থেকে অনৈতিক সুবিধা নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পরে হযরত ড্রাইভার। সবশেষ রবিবার সকালে হযরত ড্রাইভার তাদের বাড়িতে গিয়ে ভুক্তভোগী, ভুক্তভোগীর মা ও সদ্য সন্তান প্রসব করা বোনকে তাদের ব্যবহারের জিনিসপত্র নিয়ে এলাকা ত্যাগ করার জন্য হুমকি ধামকি দেন। আর এলাকা না ছেড়ে গেলে তাদেরকে বড় বিপদে পড়তে হবে বলেও হুমকি দেন হযরত।

কিশোরীর মা আরো জানান, তার মেয়ে জানিয়েছে- গত ৬ মাস পূর্বে তোতা আরো একবার এই ন্যাক্কারজনক কাজ করেছিল। তখন তোতা ঐ মেয়েকে বলেছিল- “বিষয়টি কাউকে জানালে তোর মাকে হত্যা করা হবে।” সেসময় মায়ের জীবনের ভয়ে থেমে গেলেও দ্বিতীয় বার সে ভূল না করে তাকে বিষয়টি জানিয়ে দেয়। এখন তারা ন্যায় বিচার পেতে স্থানীয় থানার দ্বারস্থ হয়েছেন।
সরেজমিনে সংবাদ সংগ্রহকালে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বড় বোনের সাক্ষাতকার গ্রহণ করা হয়। সেসময় ভুক্তভোগীর বড় বোন জানান, হযরত বিষয়টি ধামাচাপা দিতে তাদের উপর চাপ সৃষ্টি করছে। বরিবার সকালে হযরত তাদেরকে হুমকি দিয়েছে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে। ভূক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার জন্য যা যা করার তাই তাই করা হবে বলেও জানান এই চৌকস অফিসার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024