১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:২৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার আমলা’তে উদ্ধোধন হলো শেখ কামাল স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২২

কুষ্টিয়ার আমলা’তে উদ্ধোধন হলো শেখ কামাল স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২২

মোঃ সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলার আমলা’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্মরণে আন্ত: জেলা ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন হয়েছে।
টুর্ণামেন্টের উদ্ধোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা: মোঃ রাশেদুল আলম, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মোছাঃ মর্জিনা খাতুন, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একলিমুর রেজা সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মাজেদুর আলম বাচ্চু ও সাধারন মোঃ নিয়াত আলী লালু এবং আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল আজম,আমলা বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক খাঁন। এ সময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আসকর আলী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, ইমরান হোসেন, মোঃ রিপন, মোঃ আরিফসহ আরও অনেকে, এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী অসংখ্য দর্শক । টুর্ণামেন্টটিতে অংশগ্রহণকারী ফুটবল দল গুলো হলো রাজশাহী ,মাগুরা , সিরাজগঞ্জ , নাটোর জেলা , মানিকগঞ্জ , রাজবাড়ী ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল এবং কুষ্টিয়া জেলা (আমলাসদরপুর স্পোর্টস একাডেমী) ফুটবল দল । প্রথম দিন উদ্ধোধনী খেলায় অংশগ্রহণ করবেন, রাজশাহী জেলা ফুটবল দল ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল। টুর্ণামেন্টটির ফাইনালিস্ট চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে যথাক্রমে ১ লাখ টাকা ও ৭০হাজার টাকা অর্থ পুরস্কারসহ ট্রফি প্রদান করা হবে এবং প্রত্যেক ম্যাচে ম্যাচ সেরার পাশাপাশি ফাইনাল ম্যাচে টুর্নামেন্ট সেরার পুরষ্কার প্রদান করবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024