আবু তাহের মেসবাহ:
কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মুহাঃ আব্দুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন। সামাজিক সংগঠন একটু পাশে দাঁড়ায় এর সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান সুমন।
প্রধান সমন্বয়ক মোঃ তৌকির আহমেদ, সমন্বয়ক মোঃ ফরিদুল ইসলাম সমন্বয়ক মোঃ রবিন, সমন্বয়ক ও ছাত্রনেতা মুজাক্কির রাফসান রাব্বি। প্রোগ্রামে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা এস এম গোলাম কবির। অনুষ্ঠানে মাওলানা নজিবুর রহমানের দোয়া পরিচালনা করেন।