১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া-৩ আসনে জাকির হোসেন সরকারের মনোনয়ন উত্তোলন

কুষ্টিয়া-৩ আসনে জাকির হোসেন সরকারের মনোনয়ন উত্তোলন

নাজনীন আক্তার, কুষ্টিয়া :
কুষ্টিয়ার সংসদীয় আসন কুষ্টিয়া সদর-৩ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী, আপোষহীন সংগ্রামী নেতা জাকির হোসেন সরকার। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের নিকট থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এসময় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে কুষ্টিয়াতে অঘটন ঘটেছিলো। ইতিমধ্যে প্রশাসন শক্ত ভূমিকা রেখেছে, নির্বাচন পর্যন্ত প্রশাসন এমন ভূমিকা নিলে পরিবেশ ঠিক থাকবে। জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রত্যাশা আমাদের জিতবো ইনশাআল্লাহ, এই কুষ্টিয়াতে যতবার সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে, কুষ্টিয়া প্রতিটি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে। আমরা আশাকরি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানেও আমরা ধানের শীষের প্রার্থীরা জয়যুক্ত হবো ইনশাআল্লাহ।

বিএনপির একজন হেবিয়েট নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছে, এতে কোন ইফেক্ট পড়বে কি না এ ব্যাপারে জাকির সরকার বলেন, স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্রই, এটার কোন ইফেক্ট পড়ার কোন সুযোগ নেই। আপনারা আকার ইঙ্গিতে যার কথা বলছেন, উনিও বিএনপির একজন ত্যাগী নেতা, উনি হয়তো মনোনয়ন তুলেছেন, শেষ পর্যন্ত হয়তো উনি মনোনয়ন জমা দিবেন না। কারন এই বিএনপির প্রতি উনারও যথেষ্ট পরিমান ঘাম, শ্রম, ত্যাগ ছিলো এই বিএনপিকে গড়ে তোলার জন্য। তাই আমি মনে করি বিএনপির বিপক্ষে, তথা ধানের শীষের বিপক্ষে কখনোই উনি তথা বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন প্রার্থী হবেন না। যতবার সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয়েছে, ততবারই এ দেশের মানুষ” কুষ্টিয়ার মানুষ, বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে এবং একই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, সবাইকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কারো উসকানিতে পা দেওয়া যাবে না। কারন একটা বিশেষ মহল পায়ে পাড়া দিয়ে পাড়া মহল্লায় বিভিন্ন ভাবে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে। কেউ বিশৃঙ্খলা করলে সমাধান করতে হবে। কারন এই মাঠ আমাদের, কুষ্টিয়ার জনগণের সমর্থনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024