১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া-২/ জামায়াতের বিশাল নির্বাচনী শো-ডাউন

কুষ্টিয়া-২/ জামায়াতের বিশাল নির্বাচনী শো-ডাউন

ক্বারী ওসমান :
কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনে বিশাল নির্বাচনী শো-ডাউন করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সকাল ৯টায় ভেড়ামারার বাহিরচর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুটবল মাঠ থেকে প্রায় ৪ সহ¯্রাধিক মোটরসাইকেল নিযে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ভেড়ামারার ক্লিকমোড়, কোচষ্টান্ড হয়ে শহরে প্রবেশ করে। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন, জামায়াত মনোনীত, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আলহাজ¦ আব্দুল গফুর। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাতবাড়িয়া, ধরমপুর, পরানখালী. কুচিয়ামোড়া. বাহাদুরপুর, গোলাপনগর, লালনশাহ্ ব্রীজ, ১২ মাইল, বহালবাড়ীয়া, মিরপুর, আমলা হয়ে পুরো ভেড়ামারা এবং মিরপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাংলাদেশের লাল সবুজের পতাকা কে গুরুত্ব দিয়ে দাঁড়িপাল্লা খচিত ব্যানার আর লাল সবুজের একই রকমের গেঞ্জি পরে শোভাযাত্রায় অংশনেয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় তাদের বিপ্লবী শ্লোগান আল্লাহু আকবার ধ্বনীতে ভেড়ামারার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে। শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, প্রশিক্ষন সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, তারিক আহমেদ, তারেক হোসেন, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোলায়েম হোসেন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত নেতৃবৃন্দ সহ স্থানীয়রা মনে করেন, ভেড়ামারার ইতিহাসে এটাই জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় নির্বাচনী শো-ডাউন। এই শোডাউনে মানুষের ব্যাপক গনজোয়ার সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024