১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:২৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে বিএনপির ২২ কিলোমিটার নজিরবিহীন মানববন্ধন

কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে বিএনপির ২২ কিলোমিটার নজিরবিহীন মানববন্ধন

সরোয়ার হোসেন :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে এখন উত্তাল কুষ্টিয়া-২ আসন। সোমবার দুপুর ৩টা থেকে লালন শাহ্ ব্রীজ থেকে কুষ্টিয়ার ত্রি মোহনী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার রাস্তা জুড়ে নজির বিহীন মানববন্ধন কর্মসূচী পালন করেছে শহীদুল ইসলাম সমর্থক নেতাকর্মীরা। মানববন্ধনে নেতৃত্ব দেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা অংশে ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম এবং মিরপুর অংশে ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার টিপু সুলতান। ব্যাতিক্রমি এই মানববন্ধনে ভেড়ামারা-মিরপুর উপজেলার হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকরা অংশনেন। এসময় তাদের হাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, অধ্যাপক শহীদুল ইসলামের ছবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড, ফেষ্টুন দেখা যায়। সেখানে রাজপথের শহীদুল, আমরা তোমায় ভুলি নাই। হামলা মামলার স্বীকার শহীদুল ভাই, আমরা তোমায় ছাড়ি নাই, আন্দোলনের শহীদুল ভাই, ভেড়ামারা মিরপুরের শহীদুল ভাই, আমরা তোমায় ভুলি নাই সহ ব্যাতিক্রমী নানা শ্লোগান লিখা ছিল। মানববন্ধন ঘিরে ২ টি মঞ্চ তৈরী করা হয়। ১টি ভেড়ামারার অংশে, আরেকটি মিরপুরের অংশে ত্রিমোহনীতে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, অধ্যাপক শহীদুল ইসলামের হাত ধরেই কুষ্টিয়াঞ্চলে বিএনপি শক্তিশালী হয়েছে। আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামল সহ প্রায় ৪০ বছর বিএনপি তথা ধানের শীর্ষের একমাত্র কান্ডারী তিনি। কুষ্টিয়া-২ তথা ভেড়ামারা-মিরপুরে বিএনপির ৯০ ভাগ নেতাকর্মী এখনো তার অনুসারী। তাকে মনোনয়ন না দিয়ে তার প্রতি অবিচার করা হয়েছে। দল কে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। নেতাকর্মীদের দ্বিধা বিভক্তি করা হয়েছে। ঘোষিত মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হলে তবেই হারানো এই আসন টি বিএনপি পূর্নরোদ্ধার করতে পারবে।
মানববন্ধনে, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সেলিনা শহীদ, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, ভেড়ামারা
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশু সহ ভেড়ামারা-মিরপুর’র বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024