| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ, পরিচালকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ, পরিচালকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সোহেল রানা কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। পরে পরিচালকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘন্টা অবরোধ কর্মসূচীতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

পরে দুপুর ১টার দিকে হাসপাতালের পরিচালক ডা: আনোয়ারুল কবীর এসে মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযন্ত অবহেলায় পড়ে রয়েছে,সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024