১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | ভোর ৫:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোনীত হওয়ায় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে ঘিরে উচ্ছ্বাস মিরপুর-ভেড়ামারার নেতা কর্মীদের

কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনোনীত হওয়ায় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমকে ঘিরে উচ্ছ্বাস মিরপুর-ভেড়ামারার নেতা কর্মীদের

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে ভেড়ামারা বিএনপির প্রাণভোমরা, নির্যাতিত নিপীড়িত জননেতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় উচ্ছাসে ভাসছে মিরপুর ভেড়ামারার নেতাকর্মীরা। মিরপুর ও ভেড়ামারা উপজেলার পৌরসভাসহ ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লায় শহর থেকে গ্রামে সব জায়গায় বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন পাবলিক প্লেসে মিষ্টি বিতরণ তাঁরা। সাধারণ মানুষেরা আনন্দের জোয়ারে ভাসছে। সাধারণ মানুষ ও ভেড়ামারা মিরপুর উপজেলার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দরা ভেড়ামারা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এসে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ও মিষ্টি মুখ করাচ্ছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা রাতেও উপচে পড়া ভিড় ছিল নেতাকর্মীদের। এ সময় অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল যুবদল তারপরে মূল বিএনপিতে আমার প্রাণের সংগঠন বিএনপির সাথে আছি আগামীতে থাকব মৃত্যু অবধি আমি বিএনপির সাথে থেকে ও নেতাকর্মীর পাশে থেকে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে চাই। তিনি আরো বলেন, আমি আপনাদেরই নেতা, আপনাদেরই ভাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024