শাহ জামাল:
কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য পদে মনোনয়নপত্র
জমা দিলেন, ক্লিন ইমেজের রাজনৈতিক, সাবেক প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এ সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু সহ উপজেলা আওয়ামী লীগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবু হেনা মোস্তফা কামাল মুকূল জানিয়েছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি প্রথমবারের মতো জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। পাঁচ বছরের দায়িত্ব পালনকালীন সময়ে তিনি চেষ্টা করেছেন জনগণের এবং নির্বাচিত প্রতিনিধিদের আস্থা অর্জন করতে। বহুলাংশে সফল হয়েছেন। তিনি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের অংশীদার এবং ডিজিটাল সমাজ গঠনে সকল জন প্রতিনিধির কাছে আবারো দোয়া ও সমর্থন কামনা করেছেন।