মোঃ স্বরণ:
কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ সংবর্ধনা প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ এই সংবর্ধনা প্রদান করে। এসময় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে ফুলেল শুভেচছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শান্তি মেম্বার সহ ইউপির সকল সদস্য, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার বৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। সংবর্ধনা অনুষ্ঠানে আবু হেনা মোস্তফা কামাল মুকুল চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যেহেতু আমার উপর আস্থা রেখেছেন, আমিও আপনাদের প্রতি আস্থা রেখে আমার সর্বোচ্চটা চাঁদগ্রাম বাসীর জন্য দিতে চাই। ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করতে আমি সব ধরনের কাজ করে যাব।