| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়া জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোসলেম

কুষ্টিয়া জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক মোসলেম

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়া জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৫-২৭ দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হযেছেন, সিনিয়র আইনজীবী সহকারী মোঃ শাহজাহান আলী। সর্বমোট ১২৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী পেয়েছেন ২৯ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসলেম উদ্দিন ৯০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন মোল্লা পেয়েছেন ৩৩ ভোট।

এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দুইজন আ: মান্নান ৮০ ভোট এবং রবিউল ইসলাম ৬১ ভোট । নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান পেয়েছেন ৩৯ ভোট , শফিকুজ্জামান স্বপন পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুজন আশরাফুল ইসলাম ৫৩ ভোট এবং হাসান পারভেজ হিরু ৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান (২) পেয়েছেন ৩০ ভোট ও আশরাফুল ইসলাম(২) পেয়েছেন ২৪ ভোট ।

সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন ৫ জন ,রেজাউল হক, জসিম উদ্দিন, দীলিপ কুমার চাকী, নওশের উদ্দিন আহম্মেদ ও এনামুল হক ভাদু। এছাড়াও জুনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন ৫ জন মিলন আলী,শাহা আলম,ওসমান গনি,শয়ন আলী ও পলাশ উদ্দিন। বৃহস্পতিবার ১৩ মার্চ সকাল সাড়ে ৯ ট থেকে বিরতীহীন ভাবে দুপুর ২.৩০ পর্যন্ত কুষ্টিয়া জেলা আইনজীবী সহকারী সমিতির অফিসে অনুষ্ঠিত ভোট গ্রহন ও গণনা শেষে, বিকালে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.শাতিল মাহমুদ এর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন, উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এ্যাড. নাজমুন নাহার , এ্যাড. রাজিব আহসান রন্জু, আগা মশিউর রহমান, এ্যাড, পলাশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024