১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:১৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার রাফি আহনাফ খানের আন্তর্জাতিক কোচেস কোর্সে সাফল্য, অর্জন ২য় স্থান

কুষ্টিয়ার রাফি আহনাফ খানের আন্তর্জাতিক কোচেস কোর্সে সাফল্য, অর্জন ২য় স্থান

সাজ্জাদ হোসেন, মিরপুর:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় এবং বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে গত ৬-১৫ এপ্রিল অনুষ্ঠিত “অলিম্পিক সলিডারিটি জাতীয় টেকনিক্যাল উশু কোচেস কোর্স” সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষক এই আন্তর্জাতিক মানের কোর্সে অংশগ্রহণ করেন।
এতে কুষ্টিয়া উশু কুংফু মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষক মো. রাফি আহনাফ খান পরীক্ষায় কৃতিত্বের সাথে ২য় স্থান অর্জন করে আন্তর্জাতিক মানের কোচেস সার্টিফিকেট লাভ করেন।
কোর্সটিতে প্রশিক্ষণ প্রদান করেন চীনের এলিট কোচ জ্যাং কুন (সান্দা) ও মিঃ লিঃ ফুকুই (তাওলু), যারা আধুনিক ও আন্তর্জাতিক মানের উশু প্রশিক্ষণ প্রদান করেন। উল্লেখ্য, অলিম্পিক সলিডারিটির এই কোচেস কোর্স ইতোমধ্যে নেপাল ও বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুবায়দুর রহমান রানা ও চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর মিঃ লিঃ শাওপেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু।
অনুষ্ঠানে উশু ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের অন্যান্য অতিথিবৃন্দ ও কোচরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024