১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ১১:২০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ ৫ জন আটক

সাজ্জাদ হোসেন :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অ*স্ত্র ও গু*লিসহ ৫ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ । সোমবার (৩১ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে পুলিশ মাদকবিরোধী এক অভিযান চালিয়ে তাদের আটক করে মিরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন: হাবিবুর রহমান (৩৩), আব্দুর রহমানের ছেলে জসীমউদ্দীন (৩৮), কুর্শার মৃত মকবুল হোসেনের ছেলে বাচ্চু (৩০), বাবর আলীর ছেলে লিটন (৩৫), মৃত শামসুর ছেলে সাজেদুল ইসলাম (২৩)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই গ্রামের জনৈক শরিফুল ইসলামের বাড়ীর পিছনে পাকা রাস্তার উপরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মিরপুর থানার এসআই রুহুল আজমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়ে পুলিশের উপস্থিত টের পেয়ে ৫ জন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আটককৃতরা হলো, চক গ্রামের হাফিজুর রহমানের ছেলে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024