১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১১:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

আহাদ শেখ, ষ্টাফ রির্পোটার :
কু‌ষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী না‌মে খ‌্যাত কা‌মিনী‌ বেগমকে (৪৩) গ্রেপ্তার ক‌রে‌ছে সেনা‌বা‌হিনী।

শ‌নিবার (৩ মে) সকালে কুষ্টিয়া সদর উপ‌জেলার চৌড়হাস ফুলতলা থে‌কে তাকে গ্রেপ্তার ক‌রা হয়। তিনি একই এলাকার আজাদ সরদা‌রের স্ত্রী।

এরপর সকাল সা‌ড়ে ১০টার দি‌কে কা‌মিনী‌কে ম‌ডেল থানা‌ পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। প‌রে পু‌লিশ তাকে আদাল‌তের মাধ‌্যমে জেল হাজ‌তে পাঠি‌য়ে‌ছে।

এরআগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর কু‌ষ্টিয়ার উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির বাদী হ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা ক‌রেন। সেই মামলার প্রধান আসামী হ‌য়ে তি‌নি পলাতক ছি‌লেন।

মামলার এজাহারসূ‌ত্রে জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে গত বুধবার সন্ধ‌্যায় ক‌্যা‌প্টেন লামইয়া‌নুল ইসলামের নেতৃ‌ত্বে সেনাবা‌হিনী কু‌ষ্টিয়া ক‌্যা‌ম্পের এক‌টি দল ‌চৌড়হাস ফুলতলা এলাকায় অব‌স্থিত কা‌মিনীর মাদক বিক্রয়ের স্থান তার ডি‌মের দোকা‌নঘ‌রে অ‌ভিযান চালায়। সেনাবা‌হিনীর সাথে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কু‌ষ্টিয়া জেলা কার্যাল‌য়ের সহকারি উপ প‌রিদর্শক সোহরাব হো‌সেনের টিম উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় সে‌ভেন স্টার ডিম ভান্ডার না‌মের ওই দোকানঘর তল্লাশী ক‌রে এক কে‌জি গাঁজা ও দুই বোতল ফে‌নসি‌ডিল উদ্ধার ক‌রে সেনাবা‌হিনীর আভিযা‌নিক দ‌ল। এরআগে সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কা‌মিনী ও তার সহ‌যো‌গি ‌মোস্তফা সরদার পা‌লি‌য়ে যায়। এ ঘটনার পর উপ-প‌রিদর্শক রা‌সেল ক‌বির কা‌মিনী‌ বেগম ও মোস্তফা সরদার‌কে আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশাররফ হো‌সেন ব‌লেন, সেনাবা‌হিনীর অ‌ভিযা‌নের পর থে‌কে কা‌মিনী পলাতক ছি‌লেন। তার বিরু‌দ্ধে মামলাও হ‌য়ে‌ছে। নিজ এলাকা থে‌কে তাকে সেনাবা‌হিনী গ্রেপ্তার ক‌রে‌ছে। পু‌লিশের কা‌ছে হস্তান্তর করার পর কা‌মিনী‌কে জেল হ‌াজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024