| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়া’র ভেড়ামারায় মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

কুষ্টিয়া’র ভেড়ামারায় মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

মোঃ সরোয়ার হোসেন স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া’র ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ শুক্রবার এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী মোকারিমপুর ইউনিয়ন আমির মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি ও আদর্শ ডিগ্রী কলেজে সরকারি অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম,
ভেড়ামারা পৌর আমির মোঃ হাবিবুর রহমান। ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সহ-সম্পাদক তারেক আহমেদ, তারেক রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেল, ইসলামী বক্তা আব্দুল কাদের জিহাদী ও জামায়াত ইসলামী মনোনীত মোকারিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাসিরুল ইসলাম-সহ দেড় সহস্রাধিক নেতাকর্মী, এলাকার মুসুল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024