১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | ভোর ৫:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
“কুষ্টিয়া’র ভেড়ামারায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার”।

“কুষ্টিয়া’র ভেড়ামারায় প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার”।

মোঃ সরোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:-
গতকাল ১১ই এপ্রিল দিবাগত রাত ১০ ঘটিকায় কুষ্টিয়া জেলা ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর শাহপাড়া গ্রামের শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ, পিতা: মৃত জগত প্রামাণিক এর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পরিচালিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ডা. গাজী আশিক বাহার।

জানা যায় অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ দীর্ঘদিন যাবৎ গোলাপনগর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.) এর মাজারে অনুষ্ঠিত বাৎসরিক ওরস কে কেন্দ্র করে অভিযুক্ত মাদক কারবারি শুভ এবং তার সহযোগীরা এলাকায় মাদকের অভয়ারণ্য গোড়ে তুলেছে। গোপন সূত্রের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ এর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ এর বসতবাড়ির রান্না ঘরের চালের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে ঘটনা আচ করতে পেয়ে এলাকা থেকে সটকে পড়ে মাদক ব্যবসায়ী শুভ। উদ্ধার অভিযানে অংশ নেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জাহিদুর রহমান। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024