১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৩:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া’র ভেড়ামারায় ২০০ দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ।

কুষ্টিয়া’র ভেড়ামারায় ২০০ দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ।

এস এম রওনক :
কুষ্টিয়া জেলা, ভেড়ামারা উপজেলা, বাহাদুরপুর ইউনিয়নের বি জে এম ডিগ্রি কলেজ মাঠে গতকাল সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত, এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ২০০ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ।

বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ নোমান জহির রাজার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো: আব্দুল গফুর সাহেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমীন (জসিম), জেলা তারবিয়াত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া।
জনাব মো: জালাল উদ্দিন, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভেড়ামারা উপজেলা শাখা,

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল গফুর বলেন, “রমজানের শেষে ঈদের আনন্দ যেন কেবল সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেজন্য সমাজের বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।” সুবিধাবঞ্চিত এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোকে তিনি একটি ইবাদত হিসেবে উল্লেখ করেন।

উপহার সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে তৃপ্তির হাসি দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024