১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ৭:৩৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার ভেড়ামারায় জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার ভেড়ামারায় জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার ভেড়ামারায় সশস্ত্র হামলা, ব্যক্তিগত মালিকানাধীন দোকান, অফিসে জোরপূর্বক তালা ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে প্রশাসনের অবগতি ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সাংবাদিক সম্মেলন।
গতকাল ২৮শে সেপ্টেম্বর শনিবার ভুক্তভোগী উপজেলার মোকারিমপুর ইউনিয়নের।
গোলাপ নগর গোপীনাথপুর এর বাসিন্দা,প্রবাসী মনির তার আপন দুই ছোট ভাই বিপুল ও বাপ্পির বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেছে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, আমার জীবনে এক সংকটময় মুহূর্তের প্রতিকার পাওয়ার আশায় এবং প্রাণনাশের আশঙ্কায় আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি দাবি করে বলেন,
আমি ও আমার পরিবার জীবন-মরণ সন্নিকটে দাঁড়িয়ে আছি। যেকোনো সময় বড় ধরনের হামলার শিকার হতে পারি।
এর আগে ২৫ সেপ্টেম্বর রাত ৮টার সময় আমার বাড়িতে হামলা হলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। পরের দিন আমি থানায় হাজির হয়ে বিবাদী ১। বিপুল (৩৫), ২। ওবাইদুল ইসলাম বাপ্পি (৩২), আমার দুই আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। বাপ্পি অনুমানিক ১১ বছর আগে আমার শ্যালিকাকে বিবাহ করে। বিবাহ পরবর্তী সময়ে একটি অস্ত্র মামলায় তার ১০ বছর জেল হয়,,
এবং সে ৬ বছর জেলে ছিল। সম্প্রতি যে হাইকোর্ট থেকে জামিনে নিয়ে বাড়িতে আসে।

মোঃ মনির হোসেন আরো বলেন
জামিনে বাড়িতে আসার পর থেকেই, আমার শ্যালিকার উপরে নির্মম অত্যাচার শুরু করে। শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য না করতে পেরে গত ০২ মাস আগে আমার শ্যালিকা কাওকে না জানিয়ে কোর্টে গিয়ে
তাকে ডিভোর্স দেয়।
এরপর থেকেই বিপুল ও বাপ্পি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরণের হমকি প্রদান করে আসছে।

বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২৫ তারিখ রাতে আমার বাড়িতে হামলা করে,বাড়ির সদর দরজা ও বারান্দায় অনধিকার প্রবেশ করে, আমার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে,,
এবং ০২ রাউন ফাঁকা গুলি করে। গালিগালাজের একপর্যায়ে বিপুল হুকুম দিয়ে বলে যে, শালার ঘর বাড়ি ভাংচুর করে শেষ করে ফেল ও পেট্রেল ঢেলে আগুন ধরিয়ে দে। হুকুম পাওয়া মাত্রই বিপুল ও বাপ্পি তাদের হাতে থাকা রামদা দিয়ে আমার ঘরের জানালা ও দরজা ভাঙচুর করে। ঐ ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী ও ১৪ মাসের সন্তান ছিলাম। আমি প্রাণ ভয়ে ঘর থেকে বাহির হইনি তবুও ঘরের দরজা ভেঙ্গে ফেলে। উক্ত ঘটনার পরবর্তীকালে ঐ রাতেই অনুমানিক ১১.৩০ ঘটিকার সময় আমার গোপিনাথপুর আখ সেন্টারে অবস্থিত ০৪ টি দোকান ও আমার অফিসে গিয়ে তালা ভেঙ্গে তাদের তালা লাগিয়ে দিয়ে দেয়। আমার দোকানে তালা দেওয়ায় ভাড়াটিয়ারা আমার কাছে ৮,০০,০০০/- আট লক্ষ টাকার ক্ষতি পূরন চাচ্ছে।উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করায় আসামীদের হুমকি ধামকির মুখে চরম নিরাপত্তাহীনতায় আছি। তারা আমার প্রাণনাশসহ নানাবিধ ক্ষতি করতে পারে। এই পরিস্থিতিতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবী করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024