
নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়া'র জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাতের উদ্যোগে ছিনতাইয়ের শিকার ক্ষতিগ্রস্ত ডিম ব্যবসায়ী মাহাবুলকে আজ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, ভেড়ামারা উপজেলার মনি পার্ক সংলগ্ন সড়ক থেকে ডিমবোঝাই একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মাহাবুল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের নজরে আসার পর মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত আজ ক্ষতিগ্রস্ত মাহাবুলের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এই সহযোগিতার জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দুর্যোগ ও বিপদে প্রশাসক সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024