১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ১১:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আর নেই

কুষ্টিয়ার নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন আর নেই

উজ্জল হোসেন:
দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নাসির উদ্দিনের বড় ভাইয়ের ছেলে কিবরিয়া বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নাসির গ্রুপ বাংলাদেশি একটি শিল্প সংস্থা। গ্লাস শিল্প, তামাক, মুদ্রণ ও প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প ইত্যাদি খাতের ব্যবসা রয়েছে এই গ্রুপের। নাসির উদ্দিন বিশ্বাস ১৯৭৭ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন।

নাসির উদ্দিন বিশ্বাস কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে ১৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বর্তমান সরকার সেগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করে।

মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় আনেয়ারা বিশ্বাস মা ও শিশু কেন্দ্র দৌলতপুরের প্রসূতি মা ও শিশুদের চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত রেখেছে।
নাসির বিড়ি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লিফ টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির শিল্প গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির এনার্জি সেভিং ল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিশ্বাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির স্টার্চ কোম্পানি লিমিটেডের মতো ১২টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে নাসির গ্রুপের। এসব প্রতিষ্ঠানে দেশের লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024