| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ২৬ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উঠছে আজ

কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ২৬ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উঠছে আজ

শাহীন আলম লিটন :
আজ সোমবার (১৭ মে) দাফনের ২৬ দিনপর কবর থেকে উঠানো হলো গৃহবধূ শিলা খাতুনের (৩২) লাশ। নিহত গৃহবধূ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জল (৩৫) এর স্ত্রী।

এতথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান। তিনি বলেন, কোর্টের নির্দেশে আগামীকাল (১৭মে, সোমবার) দাফনের ২৬ দিনপর কবর থেকে গৃহবধূ শিলার লাশ উঠানো হবে।

তিনি আরও বলেন, এরআগে লাশ দাফনের ৬ দিনপর (২৫ এপ্রিল) নিহতের ভাই হত্যার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে গত ৩ মে সোমবার রাতে থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ৬।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আশরাফুল হোসেন মিয়া’র কন্যা শিলা’র সাথে প্রায় ১৪ বছর আগে উজ্জলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোটা অংকের যৌতুক অথবা সেনাবাহিনীর চাকুরীর জন্য স্বামী উজ্জল, শ্বশুর ধুনা মুন্সী ও শ্বাশুড়ী মমতাজ বেগম শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।

এরপর গত গত ১৯ এপ্রিল বিকেল তিনটায় শ্বশুর বাড়ির লোকজন গুরুতর অসুস্থ কথা জানায় শিলা’র মাকে। খবর পেয়ে শিলার মা ও দুই ভাবী ছুটে এসে শিলাকে অসুস্থ দেখতে পায়। এসময় শিলার মা, ভাবি ও স্বামী অটোযোগে প্রথমে কবিরাজ বাড়ির দিকে যায়। পথে শিলার অবস্থার আরও অবনতি হলে কুষ্টিয়া সদর হাসাপাতালের দিকে যায় অটো গাড়ি। হাসপাতালে যাওয়ার পথে বাঁশগ্রাম বাজার এলাকায় পৌছালে স্বামী উজ্জল পালিয়ে যায়।

স্বামী পালিয়ে যাওয়ার পর শ্বশুড় বাড়ির লোকজন পথের মধ্যেই আহত শিলা, শিলার মা, ভাবি ও অটো চালককে মারধর করে। এছাড়াও শিলাকে হাসপাতালে না নেওয়ার জন্য হত্যার হুমকি প্রদান করা হয়। হুমকি উপেক্ষা করে হাসপাতালে নেওয়ার পথে শিলা মারা যায়।পরে শিলার লাশ নিয়ে ওর মা ও ভাবি শ্বশুড় বাড়ি পৌঁছায়।

আরও জানা যায়, শিলা মৃত্যুর বিষয় পুলিশ ও স্বজনদের না জানানোর জন্য প্রথমে শিলার মা,ভাবি ও অটোচালককে মারধর করে। পরে হত্যার হুমকি দিয়ে ঘরে জিম্মি করে রাখে। এখবর পেয়ে ২০ এপ্রিল ভোরে শিলার বাবা ও ভাই আব্বাস শিলা’র শ্বশুড় বাড়ি আসে। এসময়র তাদেরকেউ ঘরে জিম্মি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কোন প্রকার সহযোগীতা না পেয়ে প্রাণভয়ে ২০ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় বাঁশগ্রাম কবরস্থানে রক্তাক্ত লাশ দাফন করে দ্রুত স্থান ত্যাগ করেন শিলা’র বাবারা।

এরপর দাফনের ৬ দিন পর হত্যার অভিযোগ তোলেন স্বজনরা। যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শ্বশুড়, শ্বাশুড়ীসহ ৪/৫ জন মিলে তাকে পিটিয়ে ও শ্বাঃসরোধ করে হত্যা করা হয়। এমন অভিযোগ তুলে রোববার (২৫ এপ্রিল) রাতে থানায় লিখিত এজাহার দেন নিহতের ভাই আব্বাস মিয়া।

এবিষয়ে নিহতের বড় ভাই ও এজাহার দায়েরকারী আবু আব্বাস মিয়া বলেন, ১৪ বছর আগে উজ্জলের সাথে বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও সেনাবাহিনীর চাকুরীর জন্য বোনকে ওরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়েই ওরা বোনকে হত্যা করেছে।

আবু আব্বাস মিয়া বলেন, নিরাপত্তার অভাবে কাউকে কিছু জানাতে পারিনি। পরে বাড়ি ফিরিয়ে আত্মীয়দের সাথে পরামর্শ করে ২৫ এপ্রিল রাতে কুমারখালী থানায় বিচারের আশায় অভিযোগ দিয়েছি। গত ৩ মে থানায় মামলা রুজু হয়।

এবিষয়ে ঘাতক স্বামী আসাদ মুন্সী ওরফে উজ্জল বলেন, আমি কোনদিন বউকে মারিনি। আপনারা (সাংবাদিকরা) বিষয়টি ভুলে যান। আমার ভুল হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024