১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ার এসপি খায়রুল আলম’র কর্মব্যস্ত দিন ভেড়ামারায়/ উদ্বোধন হলো সিসি ক্যামেরা/হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

কুষ্টিয়ার এসপি খায়রুল আলম’র কর্মব্যস্ত দিন ভেড়ামারায়/ উদ্বোধন হলো সিসি ক্যামেরা/হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়

মোঃ উজ্জল হোসেন :
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন ভেড়ামারায়। পৌর এলাকায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি করতে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন, দূর্গাপূজায় কর্তব্যরত সেচ্ছাসেবকদের মাঝে বিশেষ পোশাক প্রদান করেন। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং থানার বার্ষিক পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় পুলিশ সুপার খাইরুল আলম ভেড়ামারা থানায় এসে পৌঁছান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিন ভেড়ামারা থানা নবাগত ওসি গোলাম মোস্তফা এবং তদন্ত ওসি নান্নু খান। স্যালামী গ্রহন শেষে থানা ভবন, হাজতখানা, মালখানা, ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে ভেড়ামারা থানার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শুনে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার ভেড়ামারার আইন শৃঙ্খলা ঠিক রাখাসহ মাদক ও নানাবিধ অপরাধ কঠোরভাবে দমনে থানা পুলিশ কে নির্দেশনা দেন।
সকাল সাড়ে ১০ টায় তিনি উদ্বোধন করেন ভেড়ামারা পৌর এলাকায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি করতে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, নান্নু খান ওসি তদন্ত ভেড়ামারা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস কুষ্টিয়া সহ ভেড়ামারা থানার সকল অফিসার-ফোর্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024