১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৪:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ার আমলাতে শিশু সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ার আমলাতে শিশু সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে শিশু সিয়াম হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ মে) সকালে মিরপুর উপজেলার আমলা বাজারে মানববন্ধন করছে গুরুতর আহত সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।

সরকারী গাছের আমপাড়া কে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার আমলা হঠাৎ পাড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন কসাইয়ের ছেলে সিয়াম ও আনারুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের মধ্যে সংঘর্ষে সিয়াম গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি হয়। এ মর্মে সিয়ামের বাবা বাদী হয়ে গত ২৮ এপ্রিল তারিখ মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলার ৪ দিন পার হলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ সিয়ামের পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে মানব বন্ধন করেছে তারা।

উল্লেখ্য গত শনিবার ২৬ এপ্রিল দুই পক্ষের মধ্যে কথা কাটা কাটাকাটির এক পর্যায় হাতাহাতি ও লাঠি সোঠা নিয়ে সংর্ঘের ঘটনা ঘটে এতে দুই পক্ষের দুই জন্য করে আহত হয় এর মধ্যে মাথায় আঘাত পেয়ে সিয়াম গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয় সেখানে তার মাথার অপারেশনের পর শারিলিক ভাবে সুস্থ হলে বাড়িতে আনা হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন উভয় পক্ষই মামলা করেছে। আসামী ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024