| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এর বিদায় সংবর্ধনা

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এর বিদায় সংবর্ধনা

সোহেল রানা কুষ্টিয় :
কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ আতোয়ার রহমান এর বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি সম্পর্কে পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের অফিসারগণ তাদের হৃদয়ের কথা ব্যক্ত করেন এবং বিদায়ী অতিথির সুন্দর ভবিষ্যত কর্মজীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার/ফোর্স ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024