১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৩১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান :: গুঁড়িয়ে দিলেও, জরিমানা ২৯ লাখ টাকা

কুষ্টিয়ায় ৮টি অবৈধ ইটভাটায় অভিযান :: গুঁড়িয়ে দিলেও, জরিমানা ২৯ লাখ টাকা

ক্বারী ওসমান আহমেদ ফারুকী :
কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানকালে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ৮টি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে পৃথকভাবে জরিমানা আদায় করা হয় এবং স্কেভেটর দিয়ে ভাটার রাউন্ড ভেঙে দেওয়া হয়। পাশাপাশি প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার, পরিদর্শক নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযানকৃত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে— মিরপুর উপজেলার এমএনবি (MNB) ব্রিকসকে ৪ লাখ টাকা, এসকেআর (SKR) ব্রিকসকে ৪ লাখ টাকা, এবি (AB) ব্রিকসকে ৫ লাখ টাকা এবং ভাই ভাই ব্রিকস (VVB)কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া সদর উপজেলার বারখাদা ও জুগিয়া এলাকায় অবস্থিত এমআইএইচ (MIH) ব্রিকস, এএসএসবি (ASSB) ব্রিকস, এএসএসবি-২ (ASSB-2) ব্রিকস ও এনবিসি (NBC) ব্রিকসকে পৃথকভাবে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024