১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় ৪ মাদককারবারী গ্রেফতার

কুষ্টিয়ায় ৪ মাদককারবারী গ্রেফতার

রাজু আহমেদ :
কুষ্টিয়ায় ৪ মাদককারবারী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আজ ২৩ অগাষ্ট দিনব্যাপী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেল কুষ্টিয়ার টিম তাদের গ্রেফতার করে। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের উপ-পরিদর্শক রাসেল কবিরের নেতৃত্বে সর্ব সিপাই মোহাম্মদ অন্তর হোসেন মোহাম্মদ নুর নবী অপূর্ব ঘোষ আয়মান ইসলাম আকন্দ ও বিলাস কুন্ডু এদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে অভিযান পরিচালনা করেন গ্রেফতারকৃত আসামিরা হল, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন বাহাদুরপুর এলাকার মোঃ আবু তালেবের ছেলে, মোঃলিটন মিয়া (৩৬) এর বাড়ি চারিদিক থেকে বিধি মোতাবেক ঘেরাও পূর্ব তল্লাশি চালিয়ে, অবৈধ মাদকদ্রব্য ২০ পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ মোঃলিটন কে গ্রেফতার করেন। ভেড়ামারা থানায় প্রাপ্ত আলামত সহ আসামীকে সোপর্দ করলে উপপরিদর্শক রাসেল কবির বাদী হয়ে,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারনীয় ক্রমিক নং ২৯ (ক) ধারায়, একটি নিয়মিত মামলা দায়ের করেন,ভেড়ামারা থানা মামলা নং ১৪। এছাড়াও ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার,মৃত আবুল হোসেনের ছেলে মোঃ রিন্টু মিয়া কে, মাদক সেবনের অপরাধে সাজা প্রদান করেন।
একই উপজেলার বিত্তিপাড়া এলাকার, মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ সোহেল রানা (৩৮) কে মাদক সেবন ও সংরক্ষণ করার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং কুষ্টিয়ার দহকোলা এলাকার মোঃ মজিদ শেখের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) কে একই অপরাধে সাজা প্রদান করেন আবু সালেহ মোঃ নাসিম বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, অভিযান শেষে উপ-পরিদর্শক রাসেল কবির সাংবাদিকদের বলেন, সরকার মাদকের উপর জিরো টলারেন্স ঘোষণা করেছে|

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024