| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
কুষ্টিয়ায় সাবেক শিবির নেতাকর্মীদের সম্মেলন

কুষ্টিয়ায় সাবেক শিবির নেতাকর্মীদের সম্মেলন

ক্বারী উসমান :
“দক্ষ যুবক গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি (যুব বিভাগ) মোঃ মমিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন।

কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মাজহার মাহবুবের পরিচালনায়, প্রধান বক্তার বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর মাওলানা আবুল হাসেম, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ তথা মিরপুর-ভেড়ামারা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি ও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোর্য়াদার, কুষ্টিয়া সদর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমারখালি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবজাল হোসেন, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর ও শিবির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী সাঈদ আহমেদ, শিবিরের সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম চপল, আব্দুস সাত্তার, সাবেক শহর সভাপতি গোলাম সরওয়ার মুজাহিদ ও মাজহারুল হক মমিনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের সাবেক দায়িত্বশীল ও কর্মীরা।
প্রধান বক্তা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, দক্ষ ও সৎ যুব সমাজ গড়ে তুলতে হলে তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও ত্যাগের চেতনা জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাবেক ও বর্তমান প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024